ফাইল ছবি
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আয়োজিত ‘বাংলাদেশ অ-১৫ জাতীয় চ্যাম্পিয়নশিপ ২০২৬’-এর খেলাসমেহ সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজন এবং লীগের সার্বিক কার্যক্রম তদারকির লক্ষ্যে প্রধান উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম ফারুক খোকন।
তিনি দেশের অন্যতম ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন 'স্বাধীনতা ক্রীড়া সংঘ, (প্রথম ডিবিশন ফুটনল ক্লাব) ঢাকা'-এর সভাপতির দায়িত্বে নিয়োজিত রয়েছেন।
গত ১২ আগস্ট ২০২৬ তারিখে বাফুফে থেকে প্রেরিত এক অফিশিয়াল চিঠিতে এ মনোনয়নের বিষয়টি নিশ্চিত করা হয়। চিঠিতে বলা হয়, অনূর্ধ্ব-১৫ জাতীয় চ্যাম্পিয়নশিপের খেলাসমেহ সুষ্ঠুভাবে সম্পাদন ও পুরো টুর্নামেন্টের কার্যক্রম তদারকি করতে তাঁকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার এবং বাফুফে কার্যনির্বাহী কমিটির সদস্য ও অ-১৫ জাতীয় ফুটবল লীগ কমিটির চেয়ারম্যান মোঃ মঞ্জুরুল করিম যৌথভাবে স্বাক্ষর করা এক চিঠিতে এই দায়িত্ব প্রদান করা হয়।
সংগঠনটির পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে যে, আলহাজ্ব গোলাম ফারুক খোকন তাঁর অভিজ্ঞতা ও দক্ষতাবলে অর্পিত এই গুরুত্বপূর্ণ দায়িত্ব যথাযথভাবে পালন করবেন এবং টুর্নামেন্টটিকে সফলভাবে সমাপ্ত করতে বিশেষ ভূমিকা রাখবেন।
এই সিদ্ধান্তের ফলে দেশের বয়সভিত্তিক ফুটবলের সার্বিক তদারকি ও উন্নয়ন কার্যক্রমে এক নতুন গতি আসবে বলে মনে করছেন দেশের ফুটবল সংশ্লিষ্টরা।

