মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

|

আশ্বিন ৬ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

কিল্লারপুলের ব্যবসায়ী অসুস্থ মোস্তাকিম চৌধুরীকে দেখতে গেলেন মহানগরী জামায়াতের নেতৃবৃন্দ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:৩৮, ২২ সেপ্টেম্বর ২০২৬

কিল্লারপুলের ব্যবসায়ী অসুস্থ মোস্তাকিম চৌধুরীকে দেখতে গেলেন মহানগরী জামায়াতের নেতৃবৃন্দ

ফাইল ছবি

নারায়ণগঞ্জের কিল্লারপুলের বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী অসুস্থ মোস্তাকিম চৌধুরীকে দেখতে তাঁর বাসভবনে গিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহানগরী নেতৃবৃন্দ। ২২ সেপ্টেম্বর মঙলবার তার নিজ বাসায় সাক্ষাতকালে নেতৃবৃন্দ অসুস্থ মোস্তাকিম চৌধুরীর শারীরিক অবস্থার সার্বিক খোঁজখবর নেন এবং তাঁর আশু সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুউদ্দিন আহমাদ এবং নারায়ণগঞ্জ মহানগরী আমীর আবদুল জব্বার।

অসুস্থ ব্যবসায়ীর দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করে আয়োজিত উক্ত দোয়া ও মোনাজাতে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ উত্তর থানা আমীর আবুল কালাম আজাদ, ১১ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী খোরশেদ আলম ও শহিদুল ইসলাম খোকনসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।