মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

|

আশ্বিন ৬ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

দেশে রাজাকার আর স্বৈরাচার মিলেমিশে একাকার হয়েছে : এড.রাকিবুর রহমান সাগর

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:২১, ২২ সেপ্টেম্বর ২০২৬

দেশে রাজাকার আর স্বৈরাচার মিলেমিশে একাকার হয়েছে : এড.রাকিবুর রহমান সাগর

ফাইল ছবি

দেশে রাজাকার আর স্বৈরাচার মিলেমিশে একাকার হয়েছে। বিএনপির ঐক্যের সামনে রাজাকার আর স্বৈরাচার টিকতে পারবে না। বিগত ১৭ বছর ধরে আমরা আওয়ামীলীগকে ভয় পাইনি। নিষিদ্ধ আওয়ামীলীগ যুবলীগ বা ছাত্রলীগ কোন কিছুই বিএনপির ঐক্যের সামনে টিকতে পারবে না।  

দেশে সন্ত্রাস- নৈরাজ্যের প্রতিবাদে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মহানগর যুবদলের উদ্দ্যেগে  বিক্ষোভ মিছিল শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি এডভোকেট রাকিবুর রহমান সাগর এসব কথা বলেন। 

বক্তব্যে তিনি আরও বলেন,  ২৪  এর জুলাই - আগষ্টের  আন্দোলনে  সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দিয়েছি।  প্রতিপক্ষের আঘাতে চোখ  নষ্ট হওয়ার কবলে পরেও জীবনের মায়া না করে  আন্দোলনের সম্মুখ থেকে  পিছপা হইনি। ছাত্রদলের সাংগঠনিক কর্মকাণ্ড নিষ্ঠার সাথে কাজ করে রাজনৈতিক আন্দোলন সংগ্রাম করেছি।  এসময় বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া হাজার হাজার নেতাকর্মীদের শ্লোগানে আদমজী ইপিজেড এলাকায় মুখরিত হয়ে ওঠে।  

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ৭ নং ওয়ার্ডে নয়াপাড়া লেকপাড়  থেকে শুরু করে এ বিক্ষোভ মিছিল। পরে নাসিক ৬নং ওয়ার্ডের আদমজী ইপিজেড এলাকায় এসে  বিক্ষোভ মিছিল শেষে নেতার সংক্ষিপ্ত বক্তব্যে সমাবেশ শেষ হয়। এর আগে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিশাল এ বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি এডভোকেট রাকিবুর রহমান সাগর।