শনিবার, ২১ মার্চ ২০২৬

|

চৈত্র ৫ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ঈদে নিশ্ছিদ্র নিরাপত্তা চ্যালেঞ্জ, প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনী

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৫:২৮, ২০ মার্চ ২০২৬

ঈদে নিশ্ছিদ্র নিরাপত্তা চ্যালেঞ্জ, প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনী

ফাইল ছবি

নারায়ণগঞ্জে ঈদ উপলক্ষে নিরাপত্তা নিশ্চিতে সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঈদে নারায়ণগঞ্জে নিরাপত্তায় কোন শঙ্কা নেই।

নারায়ণগঞ্জে ঈদের সময় অপরাধ প্রবনতা কমাতে জেলাজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল কার্যক্রম চলবে। এছাড়াও হটলাইন সেবা ৯৯৯ চালু থাকবে। যেকোন সমস্যায় এই হটলাইন নাম্বারে যোগাযোগের জন্য জনগণকে আহ্বান জানিয়েছেন প্রশাসন।

ঈদের নামাজকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিতে নারায়ণগঞ্জ জেলা পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ নেয়া হয়েছে। এছাড়াও শহরের বিনোদন কেন্দ্র ও পর্যটন কেন্দ্র গুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে পুলিশ।

এছাড়াও ঈদ উদযাপন করতে গ্রামে যাওয়া মানুষদের বাড়িঘরে নিরাপত্তা নিশ্চিত করতেও উদ্যোগ নিয়েছে পুলিশ। এছাড়াও সড়কে ছিনতাই, ডাকাতির মত অপরাধ রোধে মহাসড়ক, বাস টার্মিনাল, রেলস্টেশন ও লঞ্চ ঘাটে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, ঈদকে ঘিরে নিরাপত্তার কোন শঙ্কা নেই। আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক আছে। বাড়তি নজরদারি বাড়ানো হয়েছে। শুধু পুলিশেরই ৭ শতাধিক সদস্য ঈদে দায়িত্ব পালন করবেন। এ ছাড়া অন্যান্য বাহিনীর সদস্যরা তো থাকবেনই।