শনিবার, ২১ মার্চ ২০২৬

|

চৈত্র ৫ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ঈদে সক্রিয় থাকবে হাসপাতাল, চিকিৎসায় ক্রুটি থাকবে না

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৫:৪৬, ২০ মার্চ ২০২৬

ঈদে সক্রিয় থাকবে হাসপাতাল, চিকিৎসায় ক্রুটি থাকবে না

ফাইল ছবি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ছুটির দিনগুলোতেও নারায়ণগঞ্জের সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসাসেবা স্বাভাবিক রাখতে বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে। জরুরি বিভাগসহ গুরুত্বপূর্ণ ইউনিটগুলোতে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ঈদের ছুটির সময় যাতে রোগীরা কোনো ধরনের ভোগান্তিতে না পড়েন সেজন্য নারায়ণগঞ্জের হাসপাতালগুলোতে বিশেষ ডিউটি রোস্টার প্রস্তুত করা হয়েছে। জরুরি বিভাগ ২৪ ঘণ্টা চালু থাকবে এবং প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম মজুত রাখার ব্যবস্থা নেওয়া হয়েছে।

নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল সূত্রে জানা যায়, ঈদের সময় দুর্ঘটনা বা হঠাৎ অসুস্থতার ঘটনা বাড়তে পারে। এ বিষয়টি মাথায় রেখে চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করা হচ্ছে। হাসপাতালের জরুরি বিভাগ, মেডিসিন ও সার্জারি বিভাগে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা পালাক্রমে দায়িত্ব পালন করবেন।

নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. মশিউর রহমান জানান, ঈদের ছুটিতে যাতে চিকিৎসাসেবা ব্যাহত না হয় সে জন্য আগেই প্রস্তুতি নেওয়া হয়েছে। জরুরি বিভাগ সব সময় চালু থাকবে। মানুষ প্রয়োজনে চিকিৎসা নিতে পারবে।