শনিবার, ২১ মার্চ ২০২৬

|

চৈত্র ৫ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ঈদযাত্রা স্বস্তির করতে বাড়তি প্রস্তুতি, মহাসড়কে বাড়তি জনবল

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৫:৪৮, ২০ মার্চ ২০২৬

ঈদযাত্রা স্বস্তির করতে বাড়তি প্রস্তুতি, মহাসড়কে বাড়তি জনবল

ফাইল ছবি

নারায়ণগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখতে ও সাধারণ মানুষের ঈদ যাত্রা স্বস্তিদায়ক করতে ঈদ উল ফিতরের আগে থেকেই কাজ করছে হাইওয়ে পুলিশ। ঈদযাত্রা স্বস্তি ও নিরাপদ করতে অতিরিক্ত জনবল নিয়োগ করা হয়েছে।

এদিকে সাধারণ মানুষের স্বস্তির ঈদযাত্রা নিশ্চিত করতে গত কয়েক সপ্তাহ ধরে মহাসড়কে কাজ করছে পুলিশ সদস্যরা। মহাসড়কের গুরুত্বপূর্ণ এলাকায় ও বাসস্ট্যান্ডে পুলিশ ও গোয়েন্দা পুলিশ কাজ করছে।

এছাড়াও প্রশাসনের পক্ষ থেকে মহাসড়ক দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযানও চালানো হয়েছে। জনগণের স্বস্তি ও নিরাপত্তা নিশ্চিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

মহাসড়ক দখলমুক্ত রাখতে ও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে নিয়মিত টহল কার্যক্রম চালাচ্ছে হাইওয়ে পুলিশ ও র‍্যাবের টহল টিম। ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে অতিরিক্ত জনবল নিয়োগ করা হয়েছে। ঈদের আগ থেকে শুরু করে ঈদের পরবর্তী সময়েও এই তৎপরতা অব্যাহত থাকবে।

এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, মহাসড়কে জনগণের জান মালের নিরাপত্তা নিশ্চিত করতে হাইওয়ে পুলিশ সক্রিয় আছে। জনগণ যেন স্বস্তিতে ঈদযাত্রা করতে পারে সেজন্য আমরা কাজ করে যাচ্ছি।