শনিবার, ২১ মার্চ ২০২৬

|

চৈত্র ৫ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

জেলা ও মহানগর বিএনপি নেতারা কে কোথায় ঈদ করবেন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:১৫, ২০ মার্চ ২০২৬

জেলা ও মহানগর বিএনপি নেতারা কে কোথায় ঈদ করবেন

ফাইল ছবি

নারায়ণগঞ্জে বিএনপির জেলা ও মহানগরের পদধারী নেতারা এবার নিজ নিজ এলাকায় ঈদ উদযাপন করবেন। ঈদকে কেন্দ্র করে তাই সকলের পরিবার ও নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে অন্যরকম আমেজ।

জেলা বিএনপির আহবায়ক মামুন মাহমুদ সিদ্ধিরগঞ্জে ঈদ উদযাপন করবেন। নিজ এলাকায় ঈদের নামাজ আদায় শেষে স্থানীয় নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।

জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজীব শহরের মিশনপাড়া এলাকায় ঈদ উদযাপন করবেন। সকালে নিজ বাড়ি পাঠানটুলী এলাকায় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন রাজীব। এরপর দিনব্যাপী নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে তিনি শুভেচ্ছা বিনিময় করবেন।

মহানগর বিএনপির আহবায়ক ও সিটির প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান শহরের উকিলপাড়া এলাকায় ঈদ উদযাপন করবেন। সকালে ঈদগাহে ঈদের নামাজ আদায় করে তিনি স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীর সাথে শুভেচ্ছা বিনিময় করবেন।

মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু শহরের আমলাপাড়া এলাকায় নিজ বাড়িতে ঈদ উদযাপন করবেন। ঈদের নামাজ আদায় করবেন কেন্দ্রীয় ঈদগাহে। সেখানে ঈদের নামাজ আদায় শেষে শহরের মিশনপাড়া হোসিয়ারি সমিতি এলাকায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন টিপু।