বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

|

কার্তিক ১২ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সাংবাদিক সুমনের জ্যেঠা শেখ সেলিম মিয়া আর নেই

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:০৬, ২৮ অক্টোবর ২০২৬

সাংবাদিক সুমনের জ্যেঠা শেখ সেলিম মিয়া আর নেই

শেখ সেলিম মিয়া

গভীর শোকের সাথে জানানো যাচ্ছে যে, নবীগঞ্জ রওশানবাগ নিবাসী, মরহুম শেখ রহমতউল্লাহ্‌র বড় ছেলে, স্থানীয় সাংবাদিক সুমনের শ্রদ্ধেয় জ্যেঠা এবং সাদ্দামের পিতা শেখ সেলিম মিয়া (৬৬) আজ ২৮ অক্টোবর, বেলা ২:০০ ঘটিকায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
​তাঁর ইন্তেকালে পরিবার ও এলাকজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
​নামাজে জানাজা ও দাফন:
আজ বাদ এশা নবীগঞ্জ বাগে জান্নাত কবরস্থান জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে স্থানীয় কবরস্থানে দাফন করা হবে।
​পরিবারের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহীদের যথাসময়ে নামাজে জানাজায় শরিক হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।