বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

|

কার্তিক ১২ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আড়াইহাজারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:১১, ২৮ অক্টোবর ২০২৬

আড়াইহাজারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

বিশ্ব হাত ধোয়া দিবস

আড়াইহাজারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে এ দিবস পালন করা হয়। পরে এ নিয়ে একটি র‍্যালি অনুষ্ঠিত হয়। 

আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আয়েশা আক্তার।

এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা জেসমীন আক্তার, সমাজসেবা কর্মকর্তা ইসরত জাহান ভূঞা, উপজেলা শিক্ষা অফিসার মমতাজ বেগম, উপজেলা সমবায় কর্মকর্তা বিল্লাল হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা হোসনে‌আরা ছন্দা, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন সুলতানা, প্রকল্প কর্মকর্তা শারমিন সুলতানা, তথ্য সেবা কর্মকর্তা তাসলিমা  আক্তারসহ আরো অনেকেই। 

এ সময় বক্তারা হাত ধোয়ার গুরুত্ব ও স্বাস্থ্য সচেতনতা নিয়ে আলোচনা করেন এবং শিক্ষার্থীদের মাঝে সঠিক নিয়মে হাত ধোয়া প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।