মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

|

শ্রাবণ ১২ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আড়াইহাজারে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে ভাসুর গ্রেপ্তার

স্টাফ করেসপনডেন্ট

প্রকাশিত: ১৮:১১, ২৮ জুলাই ২০২৬

আপডেট: ১৮:২২, ২৮ জুলাই ২০২৬

আড়াইহাজারে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে ভাসুর গ্রেপ্তার

ফাইল ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে তার ভাসুরকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার (২৮ জুলাই) এ ঘটনায় ভুক্তভোগী নারীর আড়াইহাজার থানায় দায়েরকৃত মামলায় অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে।

​পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত শুক্রবার (২৪ জুলাই) সকাল আনুমানিক ৭টার দিকে উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের ইজারকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী নারী নিজ বাড়িতে একা থাকার সুযোগে তার স্বামীর বড় ভাই আলাল (৪০) কৌশলে ঘরে প্রবেশ করেন। এরপর ভয়ভীতি প্রদর্শন ও হত্যার হুমকি দিয়ে তাকে ধর্ষণ করেন। একপর্যায়ে ভুক্তভোগী অচেতন হয়ে পড়লে অভিযুক্ত ব্যক্তি তাকে মৃত ভেবে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

​পরবর্তী সময়ে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে ভুক্তভোগী নারী গত রোববার (২৬ জুলাই) রাতে আড়াইহাজার থানায় উপস্থিত হয়ে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে অভিযুক্ত আলালকে গ্রেপ্তার করে।

​আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন জানান, ভুক্তভোগী নারীর লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা করা হয়েছে এবং প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।