রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

|

আশ্বিন ৪ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ফতুল্লায় ড্রেজার ব্যবসা নিয়ন্ত্রন নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ ভাংচুর গুলি বর্ষণ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৫:৩২, ২০ সেপ্টেম্বর ২০২৬

ফতুল্লায় ড্রেজার ব্যবসা নিয়ন্ত্রন নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ ভাংচুর গুলি বর্ষণ

ফাইল ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় ড্রেজার ব্যবসার নিয়ন্ত্রন নিয়ে দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। উভয় গ্রুপই একে অপরের বাড়ি ঘর ভাংচুর করে পাল্টা পাল্টি গুলি ছুরে আতংক সৃস্টি করেছে।

শনিবার বিকেলে ফতুল্লার মধ্যে নরসিংপুর এলাকায় মৎসজীবী দলের নেতা হোসেন ও একই এলাকার রুবেল গ্রুপের মধ্যে এ ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষ থেকে এদিন রাত সাড়ে ৮টায় থানায় পাল্টা পাল্টি লিখিত অভিযোগ দায়ের করেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, নরসিংপুর এলাকায় নদী থেকে বালি উঠিয়ে নিচু জমি ভরাট করে বাড়ি ঘর নির্মানের জন্য ড্রেজার ব্যাবসা করতে হোসেন ও রুবেল গ্রুপের মধ্যে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। রাম দা লোহার রড ও বিদেশী অস্ত্র হাতে সংঘর্ষ হয়। উভয় পক্ষই একে অপরের বাড়ি ঘর ভাংচুর করেছে। ধাওয়া পাল্টা করে উভয় পক্ষই ফাঁকা গুলি ছুরে আতংক সৃস্টি করেছে। খবর পেয়ে পুলিশ গিয়ে উভয় পক্ষকে ধাওয়া করে শান্ত করেন। পরে স্থানীয় লোকজন গুলির খোসা উদ্ধার করে পুলিশের কাছে দিয়েছে।

এদিকে উভয়পক্ষই তাদের অভিযোগে একে অপরের বিরুদ্ধে গুলি ছুরার অভিযোগ করেছে এবং লুটপাট ভাংচুরে ব্যাপক ক্ষয়ক্ষতির দাবী করা হয়েছে।

এবিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম জানান, উভয় পক্ষের অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে আইনগত ব্যবস্থা নেয়া হবে।