রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

|

আশ্বিন ৪ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

রূপগঞ্জে বিএনপির নৈরাজ্য বিরোধী মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৫:৩৫, ২০ সেপ্টেম্বর ২০২৬

রূপগঞ্জে বিএনপির নৈরাজ্য বিরোধী মিছিল

বিক্ষোভ মিছিল

‎নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবলীগের ডাকা ঢাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে নৈরাজ্যের অভিযোগে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ভুলতা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

‎রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ভুলতা এলাকায় ঢাকা সিলেট মহাসড়কে এ বিক্ষোভ মিছিল করা হয়।

বিক্ষোভ পূর্বক সমাবেশে বক্তব্য রাখেন ভুলতা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্বাস উদ্দিন ভূইয়া, রূপগঞ্জ থানা বিএনপির সহ সভাপতি আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল হক রিপন, ভুলতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল জলিল, রূপগঞ্জ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক বাকির হোসেন, নারায়ণগঞ্জ জেলা ছাত্র দলের সাবেক সভাপতি নাহিদ হাসান, রূপগঞ্জ থানা ছাত্র দলের সাবেক সদস্য সচিব মাসুম বিল্লাহ, ভুলতা ইউনিয়ন যুবদলের সভাপতি শাকিল আহমেদ নুরুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

পরে সংক্ষিপ্ত পথসভায় বক্তারা বলেন, নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা মানুষের জানমাল নিয়ে খেলছে। তারা গুপ্ত হামলা করছে। তাদের কোন ছাড় নয়।