মিছিল
নারায়ণগঞ্জের রূপগঞ্জে নাশকতা প্রতিরোধে মিছিল করেছে জেলা যুবদলের নেতাকর্মীরা।
শনিবার (১৯ সেপ্টেম্বর) উপজেলার ৩০০ ফিট এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা যুবদল নেতা আবু মোহাম্মদ মাসুম।
মিছিলটি ৩০০ ফিট সড়কের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। আবু মাসুম বলেন, গুরুত্বপূর্ণ এ সড়কসহ রূপগঞ্জের বিভিন্ন এলাকায় কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয়, সে বিষয়ে তারা সতর্ক অবস্থানে রয়েছেন।
মিছিল থেকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে মাঠে থাকার ঘোষণা দেন যুবদলের নেতাকর্মীরা।
মিছিলে রূপগঞ্জ উপজেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

