শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

|

আশ্বিন ৩ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

রূপগঞ্জে আবারও ছাত্রলীগের মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:১৮, ১৯ সেপ্টেম্বর ২০২৬

রূপগঞ্জে আবারও ছাত্রলীগের মিছিল

৩০০ ফিট এলাকায় মিছিল

নারায়ণগঞ্জের রূপগঞ্জের ৩০০ ফিট এলাকায় আবারও মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। 

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে অনুষ্ঠিত ওই মিছিলের ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয় বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা। মিছিল থেকে আগামী ২০ সেপ্টেম্বর ঢাকায় ‘লকডাউন’ কর্মসূচি সফল করার আহ্বান জানানো হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একদল তরুণ মিছিল নিয়ে ৩০০ ফিট সড়ক এলাকায় অবস্থান করছেন। তাদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। মিছিলের নেতৃত্বে ছিলেন রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাছুম চৌধুরী অপু। 

এর আগে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে রূপগঞ্জের ৩০০ ফিট সড়কসংলগ্ন এলাকায় মিছিলের করে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এঘটনায় পরে অন্তত ১৫ জনকে আটক করে পুলিশ।