ফাইল ছবি
দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার ও নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সদস্য প্রবীণ সাংবাদিক হাফিজুর রহমান মিন্টুর চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে বন্দর প্রেসক্লাব।
সংগঠনের পক্ষে ভারপ্রাপ্ত সভাপতি মামুন মিয়া ও সাধারণ সম্পাদক মাহফুজুল আলম জাহিদ স্বাক্ষরিত এক শোক বার্তায় উল্লেখ করেন, জীবদ্দশায় আপাদমস্তক একজন পেশাদার সাংবাদিক হিসেবে সর্বমহলে প্রশংসিত ছিলেন হাফিজুর রহমান মিন্টু।বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে অসামান্য অবদান রেখে গেছেন তিনি।তার অবদানের জন্য বহুকাল শ্রদ্ধার সাথে স্বরণ করবে নারায়ণগঞ্জ বাসী। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান নেতৃবৃন্দ।

