শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

|

আশ্বিন ৩০ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

রূপগঞ্জে গোডাউনের তালা ভেঙে ২ লাখ টাকার মালামাল চুরি

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৫:১৮, ১৬ অক্টোবর ২০২৬

রূপগঞ্জে গোডাউনের তালা ভেঙে ২ লাখ টাকার মালামাল চুরি

ফাইল ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্যাস সিলিন্ডারের গোডাউনের তালা ভেঙে নগদ ১ লাখ ৭০ হাজার টাকা ও ৪৫ হাজার টাকা মূল্যের পাম্পের মোটর চুরির অভিযোগ উঠেছে। 

শুক্রবার (১৬ অক্টোবর) গোডাউনের মালিক মোখলেছুর রহমান এ ঘটনায় রূপগঞ্জ থানায় অভিযোগ করেছেন।

বুধবার (১৪ অক্টোবর) রাতে উপজেলার ভুলতা ইউনিয়নের মর্তুজাবাদ বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচ এম সালাউদ্দিন বলেন, চুরির ঘটনায় থানায় অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।