ফাইল ছবি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে দেশীয় অস্ত্র, একটি খেলনা ওয়াকিটকি ও একটি হায়েস গাড়ি সহ দুই জন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় ডাকাতি হওয়া ড্রাম ভর্তি তেলের ট্রাক উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের এলায়েট মিলস এলাকায় এ ঘটনা ঘটে।
রুপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাবজেল হোসেন জানান, আমরা খবর পেয়েছিলাম ৮/১০ জন ডাকাত দেশীয় অস্ত্রে-শস্ত্রে সজ্জিত হয়ে একটি তেলের ড্রাম ভর্তি ট্রাক ডাকাতি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। পরে ঘটনাস্থলে অভিযান চালিয়ে দুইজন ডাকাতকে দেশীয় অস্ত্র ও খেলনা ওয়াকিটকিসহ গ্রেফতার করা হয় এবং তেলের ড্রাম ভর্তি ট্রাক উদ্ধার করা হয়। এসময় ডাকাত দলের অন্যান্য সদস্যরা কৌশলে দৌড়ে পালিয়ে যায়।
এসময় ঘটনাস্থল থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি হায়েস গাড়ী, দেশীয় অস্ত্র এবং লুন্ঠিত একটি তেলের ড্রাম ভর্তি ট্রাক পুলিশের হেফাজতে নেওয়া হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং পলাতক ডাকাতদের গ্রেপ্তারের জন্য অভিযান চলমান রয়েছে।

