ফাইল ছবি
নারায়ণগঞ্জের ফতুল্লায় ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ রকি ওরফে ‘পেটকাটা রকি’ (৩৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১ অক্টোবর) উত্তর ইসদাইর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে একাধিক মাদক মামলা ও দুটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামি রকি ফতুল্লার ইসদাইর কাপড়িয়াপট্টি এলাকার মৃত হায়দার আলীর ছেলে।
পুলিশ জানায়, মাদক বিরোধী অভিযানে উত্তর ইসদাইর এলাকায় রেললাইনের পাশে পুলপাড়ের পশ্চিম দিকের একটি ফাঁকা জায়গা থেকে রকিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ১ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, রকির পিসিপিআর যাচাই করে তাঁর বিরুদ্ধে একাধিক মাদক মামলা ও দুটি গ্রেপ্তারি পরোয়ানার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।

