শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

|

কার্তিক ১ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আড়াইহাজারে রামদা ঠেকিয়ে ছিনতাই

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:৫৬, ১৭ অক্টোবর ২০২৬

আড়াইহাজারে রামদা ঠেকিয়ে ছিনতাই

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে রামদা ঠেকিয়ে এক ব্যক্তির মোটরসাইকেল, নগদ টাকা ও দুটি মুঠোফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। 

শুক্রবার (১৬ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের পুরিন্দা এলাকায় এই ঘটনা ঘটে।

ছিনতাইয়ের শিকার ব্যক্তির নাম ফারুক আহমেদ (৪৭)। তিনি নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকার বাসিন্দা এবং বর্তমানে রূপগঞ্জের জলসিঁড়িতে বসবাস করছেন।

ভুক্তভোগী জানান, শুক্রবার রাতে নরসিংদীর মাধবদী থেকে মোটরসাইকেলে করে জলসিঁড়ির বাসায় ফিরছিলেন তিনি। রাত দেড়টার দিকে আড়াইহাজারের পুরিন্দা এলাকায় পৌঁছালে তিন দুর্বৃত্ত হাতে দুটি বড় রামদা নিয়ে তাঁর পথরোধ করে। অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে তারা ফারুকের কাছ থেকে দুটি দামি মুঠোফোন, জরুরি কাগজপত্র এবং নগদ ৬০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এরপর তাঁর 'ঢাকা মেট্রো-ল-৬৮-০৮৫৯' নম্বরের মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়।

এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।