বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

|

অগ্রাহায়ণ ১১ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সিদ্ধিরগঞ্জে ৬০০ পিস ইয়াবাসহ বিহারি ক্যাম্পের রমজানসহ গ্রেপ্তার ২

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৫:৩৭, ২৬ নভেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জে ৬০০ পিস ইয়াবাসহ বিহারি ক্যাম্পের রমজানসহ গ্রেপ্তার ২

ফাইল ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৬০০ পিস ইয়াবা ও একটি প্রাইভেটকারসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

বুধবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে সিদ্ধিরগঞ্জের ওয়াটার ওয়ার্কস রোডে নীট কনসান গার্মেন্টসের প্রধান ফটকের সামনে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- সুমিলপাড়া বিহারি ক্যাম্প এলাকার মোস্তাকিন ওরফে গফুর ভান্ডারীর ছেলে রমজান (৩২) ও তাইজুল ইসলামের ছেলে শান্ত (২২)।

ডিবির খ-জোনের পরিদর্শক রফিকুল ইসলাম জানান, অভিযানে তাঁদের কাছ থেকে ৬০০ পিস ইয়াবা এবং ঢাকা মেট্রো-গ-২৫-৩২২১ নম্বরের একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানা গেছে।