বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

|

অগ্রাহায়ণ ১১ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

রূপগঞ্জে বায়ুদূষণের দায়ে দুই কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:০১, ২৬ নভেম্বর ২০২৬

রূপগঞ্জে বায়ুদূষণের দায়ে দুই কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

ফাইল ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা লঙ্ঘনের দায়ে দুটি শিল্পপ্রতিষ্ঠানকে মোট ৩ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। 

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উপজেলার ভুলতা ইউনিয়নের আউখাব এলাকায় অভিযান চালিয়ে প্রতিষ্ঠান দুটিকে এ জরিমানা করা হয়।

অভিযানে হাইটেক স্টিল মিলসকে ১ লাখ ৫০ হাজার টাকা এবং আর বি কন-কাস্ট অ্যান্ড রি-রোলিং মিলস (প্রা.) লিমিটেডকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। উভয় প্রতিষ্ঠান থেকেই জরিমানার অর্থ আদায় করা হয়েছে।

রুপগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ মারজানুর রহমান জানান, বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২-এর ৮(ক) বিধি লঙ্ঘনের দায়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ১৫(২) ধারায় প্রতিষ্ঠান দুটিকে জরিমানা করা হয়। নারায়ণগঞ্জে বায়ুদূষণকারী কারখানা ও প্রকল্পের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক রীমা আক্তার প্রসিকিউশন পরিচালনা করেন। নারায়ণগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা এবং রূপগঞ্জ থানা পুলিশের সমন্বয়ে গঠিত একটি দল এ অভিযানে অংশগ্রহণ করেন।