মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

|

ফাল্গুন ৪ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জ নগর উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশের গেজেট প্রকাশ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:০৯, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

নারায়ণগঞ্জ নগর উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশের গেজেট প্রকাশ

ফাইল ছবি

নারায়ণগঞ্জ নগর উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশের গেজেট প্রকাশ করা হয়েছে। 

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এই প্রজ্ঞাপন জারি করেছে বলে নিশ্চিত করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন কর্তৃপক্ষ।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ জানান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও এর নিকটবর্তী এলাকাকে নিয়ে একটি পরিকল্পিত ও আধুনিক নগর প্রতিষ্ঠার লক্ষ্যে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ গঠন বিষয়ে  নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন হতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন হতে গত ১৮ ডিসেম্বর ২০২৫ তারিখে নারায়ণগঞ্জ নগর উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের জন্য মন্ত্রণালয়ে প্রস্তাব প্রেরণ করা হয়েছিল। মন্ত্রণালয় এ বিষয়ে দ্রুত কার্যক্রম শুরু করে। তারই ধারাবাহিকতায় গত ২৯ জানুয়ারি অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ-২০২৬ অনুমোদিত হয় এবং ১৫ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ, ২০২৬ নামে গেজেট প্রকাশিত হয়েছে।

তিনি আরও জানান, ফলে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ গঠন বিষয়ে নারায়ণগঞ্জ নগরবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবে রূপ নিয়েছে। একটি পরিকল্পিত আধুনিক নারায়ণগঞ্জ নগরীর ভূ-প্রাকৃতিক পরিবেশ ও প্রতিবেশের ভারসাম্য বজায় রাখা, অপরিকল্পিত নগরায়ন রোধ করা, দুর্যোগ সহনশীল নগর ব্যবস্থাপনা নিশ্চিত করা, তথ্য-প্রযুক্তি ও পর্যটন শিল্পের বিকাশ এবং উন্নত নাগরিক জীবন নিশ্চিত করার লক্ষ্যে এই প্রতিষ্ঠান কার্যকর ভূমিকা পালন করবে।