প্রতীকী ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদের মন্ত্রীসভায় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর তালিকায় নেই নারায়ণগঞ্জ।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সংসদ সদস্য ও মন্ত্রী পরিষদের সদস্যরা শপথ গ্রহণ করেন।
সকালে প্রথমে সরকারি দলের সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেন। পরবর্তীতে বিকেলে মন্ত্রীসভার শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
দলীয় সূত্রে জানা যায়, শুরুতে মন্ত্রীসভা ছোট আকারে গঠন করা হয়েছে। পরবর্তীতে এই মন্ত্রীসভায় আরও সদস্যদের নেয়া হতে পারে।

