ফাইল ছবি
নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অপতৎপরতার বিরুদ্ধে নারায়ণগঞ্জের ফতুল্লায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
রোববার (২০ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের ফতুল্লা পোস্ট অফিস বাসস্ট্যান্ড থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি পঞ্চবটী বাসস্ট্যান্ড প্রদক্ষিণ করে পুনরায় পোস্ট অফিস বাসস্ট্যান্ডে এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক রুহুল আমিন শিকদার, ছাত্রবিষয়ক সম্পাদক সাগর সিদ্দিকী, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিন, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশ, ফতুল্লা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল খালেক টিপু, ফতুল্লা থানা শ্রমিক দলের আহ্বায়ক শাহ আলম পাটোয়ারী, ফতুল্লা থানা কৃষক দলের সভাপতি জুয়েল আরমান, ছাত্রদল নেতা সাজ্জাদ হোসেন সাজু, ফতুল্লা ইউনিয়ন বিএনপির নেতা বাদল প্রধান, বিএনপি নেতা মোঃ অরুণ, যুবদল নেতা মিঠু খান, মাসুম, সৈকত রাজ ও স্বেচ্ছাসেবক দল নেতা হারুনুর রশীদসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

