ফাইল ছবি
নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া এলাকার খাজা সুপার মার্কেটে অভিযান চালিয়ে ২৮ জন জুয়ারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) হাবিবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল খাজা সুপার মার্কেটের চতুর্থ তলার একটি কক্ষে অভিযান চালায়।
এসময় জুয়ার সরঞ্জাম, নগদ ৭৭ হাজার ৯৪০ টাকা উদ্ধার করে পুলিশ। এসময় ২৮ জনকে গ্রেপ্তার করে নিয়ে যায় পুলিশ। থানায় তাদের নাম পরিচয় শনাক্ত করা হবে বলে জানায় পুলিশ।
জানা গেছে, অফিসটিতে জুয়ার বোর্ড পরিচালনা করতে বিদ্যুৎ নামে এক ব্যক্তি।
অভিযান শেষে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) হাবিবুর রহমান জানান, চাষাঢ়া মোড়ের খাজাসুপার মার্কেটের চারতলায় আমরা গোপন সূত্রে জানতে পারি এখানে অবৈধ জুয়ার আসর বসেছে। এই জুয়ার আসরে এসে দেখি তারা টাকা দিয়ে জুয়া খেলছে। এদের পরিচয় নিয়ে জানতে পেরেছি তাদের বেশিরভাগই শ্রমিক। তারা কলকারখানায় চাকরি করে। এমন কয়েকজনকে টাকা, জুয়ার কার্ডসহ আটক করেছি।
তিনি আরও বলেন, এদের বেশিরভাগই কর্মচারী। তারা এখানে পরিবারের সাথে থাকে না। পরিবারকে টাকা পয়সা না দিয়ে সন্তানদের লেখাপড়ার খরচ না দিয়ে তারা এখানে টাকা নষ্ট করছে জুয়া খেলে। এটাকে সামাজিক অবক্ষয় মনে করি। এদের আইনের আওতায় আনা প্রয়োজন। তাই আমরা অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করেছি।

