মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

|

ফাল্গুন ১৭ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

রূপগঞ্জে ২০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২০:৪২, ২ মার্চ ২০২৬

রূপগঞ্জে ২০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

ফাইল ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২ মার্চ) দিবাগত রাত ৩টা ২০ মিনিটে পাঁড়াগাও এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- আমজাদ হোসেন টুটুল (২৮) ও মোঃ আলী (৩৬)।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সবজেল হোসেন জানান, ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।