বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

|

শ্রাবণ ২৮ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সোনারগাঁয়ে ঝোপে মিলল বিদেশি অস্ত্র 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৩:৫৪, ১৩ আগস্ট ২০২৬

সোনারগাঁয়ে ঝোপে মিলল বিদেশি অস্ত্র 

ফাইল ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে র‌্যাবের অভিযানে একটি বিদেশি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে কয়েকজন ব্যক্তি পালিয়ে যাওয়ার পর ঝোপে তল্লাশি চালিয়ে অস্ত্রটি উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে সোনারগাঁ থানাধীন কাঁচপুর বালুরমাঠ এলাকার একটি ঝোপ থেকে অস্ত্রটি উদ্ধার করে র‌্যাব-১১, সিপিসি-১-এর একটি আভিযানিক দল।

র‌্যাব-১১ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কাঁচপুর বালুরমাঠ এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাবের বিশেষ দল। অভিযানের সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে কয়েকজন ব্যক্তি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে তাদের ফেলে যাওয়া সম্ভাব্য স্থানগুলোতে তল্লাশি চালায় র‌্যাব সদস্যরা। একপর্যায়ে একটি ঝোপের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি ওয়ান শুটার গান পাওয়া যায়।

র‌্যাব-১১, সিপিসি-১-এর অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবির সেরনিয়াবাদ জানান, উদ্ধার করা অস্ত্রটি পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে।