বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

|

কার্তিক ১৯ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১২:০৪, ৪ নভেম্বর ২০২৬

রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় শুটার শাকিল নামে একজন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার তারাব পৌরসভার বরাব এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, তারাব পৌরসভার বরাব এলাকায় চাঁদাবাজি, দখলবাজি নিয়ে আধিপত্য বিস্তার নিয়ে শূটার শাকিল গ্রুপের সাথে ছাত্রদল নেতা মিরাজের সাথে দ্বন্দ্ব চলে আসছিল । বরাব ও রসুলপুর এলাকায় কেউ বাড়ী ঘর নির্মাণ করতে চাইলে এই দুই গ্রুপের লোকজন গিয়ে চাঁদা দাবি করে  অথবা নির্মান কাজের যাবতীয় সামগ্রী সরবরাহ সহ বাড়ী নির্মানের কাজ দিয়ে দিতে হবে বলে। সদ্য কারামুক্ত শূটার শাকিল এলাকায় এসেই জড়িয়ে পড়েছেন বিভিন্ন অপকর্মে। কিছুদিন পূর্বে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে  শূটার শাকিলের নেতৃত্বে সিয়াম অতর্কিত হামলা চালায় ছাত্রদল নেতা মিরাজ, মাহিন এর উপরে। হামলার সময় আগ্নেয়াস্ত্র ব্যবহার করে সিয়াম। হামলার পরপর এলাকা থেকে গা ঢাকা দেয় শূটার শাকিল, সিয়াম ও তাদের বাহিনী।  এ ঘটনাকে কেন্দ্র করে  ছাত্রদল নেতা মিরাজ ও তার লোকজন মঙ্গলবার সন্ধ্যার সময় শূটার শাকিলকে কুপিয়ে জখম করে। পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। 

এ ব্যাপার উভয় পক্ষের সাথে বিভিন্ন মাধ্যমে  যোগাযোগ করার চেষ্টা করলেও যোগাযোগ করা সম্ভব হয়নি। 

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএইচএম সালাউদ্দিন জানান, তারাব পৌরসভার বরাব এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে শূটার শাকিল নামে একজন আহত হয়েছে, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত আছে, এ বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।