বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

|

আশ্বিন ৭ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সোনারগাঁওয়ে স্কাফসহ গ্রেপ্তার ৩

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:৩৩, ২৩ সেপ্টেম্বর ২০২৬

সোনারগাঁওয়ে স্কাফসহ গ্রেপ্তার ৩

ফাইল ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ৩৫ বোতল মাদকদ্রব্য স্কাফসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টা ৪৫ মিনিটের দিকে সোনারগাঁও যাদুঘরের ১ নম্বর গেট থেকে টিপরদীগামী সড়কের টিপরদী এলাকায় একটি সাততলা ভবনের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—মুন্সিগঞ্জের শ্রীনগর থানার শিংপাড়া এলাকার মৃত সোরহাব মল্লিকের ছেলে আনোয়ার হোসেন মল্লিক (৪৫), বর্তমানে ঢাকার কাফরুল থানার আগারগাঁও তালতলা এলাকার মা গার্ডেনে বসবাসকারী; বাগেরহাটের শরণখোলা থানার মালিহা রাজাপুর এলাকার বাবুল হোসেনের ছেলে অভি ইসলাম ওরফে ইয়ামিন (২৫) এবং বরিশালের বাকেরগঞ্জ থানার উত্তর চৈতা এলাকার বারেক হাওলাদারের ছেলে মনির হাওলাদার (৩৫), বর্তমানে ঢাকার কামরাঙ্গীরচর এলাকায় আলাউদ্দিনের বাড়ির ভাড়াটিয়া।

পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযানের সময় ওই তিনজনকে আটক করে তল্লাশি চালানো হয়। পরে তাদের হেফাজতে থাকা একটি কালো প্লাস্টিকের পলিথিনের ব্যাগ থেকে ৩৫ বোতল স্কাফ উদ্ধার করা হয়।

নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।