সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

|

আশ্বিন ৫ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

জালাল হাজী ছিলেন শিক্ষা প্রতিষ্ঠান গড়ার কারিগর : ওবায়েদ উল্লাহ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:৪৫, ২১ সেপ্টেম্বর ২০২৬

জালাল হাজী ছিলেন শিক্ষা প্রতিষ্ঠান গড়ার কারিগর : ওবায়েদ উল্লাহ

ফাইল ছবি

গণবিদ্যা স্কুলের এডহক কমিটির সভাপতি ও নাসিকের সাবেক প্যানেল মেয়র হাজী ওবায়েদ উল্লাহ বলেছেন, আমাদের প্রধান অতিথি আবুল কালাম সাহেবের পিতা ছিলেন সংসদ সদস্য। পাকিস্তান আমলে পৌরসভার ভাইস চেয়ারম্যান ছিলেন উনার পিতা। সেই পরিবার নারায়ণগঞ্জের বিভিণ্ন স্থানে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলে ছিলেন। উনার পিতা জালাল হাজী সাহেব নবীগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলে ছিলেন। এই গণবিদ্যা প্রতিষ্ঠাকালে সবোর্চ্চ সাহায্য সহযোগিতা করে ছিলেন। আজকে যারা এই স্কুলটি গড়ার জন্য পরিশ্রম দিয়ে ছিলেন তারা নেই, তাদের জন্য সকলে দোয়া করবেন। সরকারি অনুষ্ঠান থাকা পরও আমাদের অনুষ্ঠানে উপস্থিত হওয়া কতৃজ্ঞতা প্রকাশ করছি।

২১ সেপ্টেম্বর সোমবার গণবিদ্যা স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের সভাপত্বি বক্তব্যে তিনি একথা বলেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনে সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম।