সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

|

আশ্বিন ৫ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

মহানগর বিএনপির ৭দিনের কর্মসূচী ঘোষনা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:৪৭, ২১ সেপ্টেম্বর ২০২৬

মহানগর বিএনপির ৭দিনের কর্মসূচী ঘোষনা

অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সাত দিন মহানগর বিএনপির সমাবেশ ও মিছিল সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২১ সেপ্টেম্বর বিকালে হোসিয়ারী সমিতিতে প্রস্তুতি মূলক সভায় থানা উপজেলা ওয়ার্ড ভিত্তিক মিছিল সমাবেশ ঘোষনা করেন।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক ও নাসিকের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর সঞ্চালয়নায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর, বন্দর থানা ও উপজেলার শীর্ষ নেতৃবৃন্দরা।

সভায় শীর্ষ নেতারা বলেন, সরকারে দায়িত্ব পালন করছে বিএনপি। তাই জনগণের কাছে যেতে হবে সরকারের পরিকল্পনা ও বাস্তবায়নগুলা তুলে ধরতে হবে। এমন কোন কাজ করা যাবে না জনগণ বিরূপ মন্তব্যে করবে। অপরাধমূলক কাজ করলে জনগণ মুখ ফিরে নিতে পারে সরকারের বিরুদ্ধে। ইতোমধ্যে দুবৃর্ত্তদের বিরুদ্ধে অবস্থান নিতে শুরু করেছে দল। মহানগর বিএনপির পাশে রয়েছে স্থানীয় সংসদ সদস্য। বিগত সময়ে আন্দোলন সংগ্রামে অংশ নেয়া নেতা-কর্মীদের রাগ পরিহার করে রাজপথে বিএনপিকে শক্তিশালী রূপে থাকার আহবান জানায়।

৭ দিনব্যাপী সমাবেশ ও মিছিল কর্মসূচি ঘোষণায় দলের থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের যেকোনো ধরনের উসকানি বা বিশৃঙ্খলা প্রতিরোধে সার্বক্ষণিক সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং জনগণের কোনো প্রকার ভোগান্তি না বাড়িয়ে শান্তিপূর্ণভাবে মিছিল-সমাবেশ সফল করার ওপর জোর দাবি জানান।

গত কয়েক দিন যাবৎ দেশের গণতান্ত্রিক পরিবেশ ও শান্তিশৃঙ্খলা অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টাকে রাজনৈতিক ও সাংগঠনিকভাবে প্রতিহত করতে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলসহ সব অঙ্গ-সংগঠন ঐক্যবদ্ধভাবে রাজপথে মিছিল ও সমাবেশের প্রস্তুতি নিয়েছে।