মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

|

আশ্বিন ৬ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন মাওলানা আবদুল জব্বার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৫:২৪, ২১ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১৫:২৪, ২১ সেপ্টেম্বর ২০২৬

খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন মাওলানা আবদুল জব্বার

খাল পরিষ্কার কর্মসূচি

​নারায়ণগঞ্জের কুতুবপুর ইউনিয়নের মামুদপুর ও তাইজদ্দিন মার্কেট এলাকায় ২১ সেপ্টেম্বর সোমবার সকালে জলাবদ্ধতা নিরসন, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং খাল পরিষ্কার কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী ও নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার এই কর্মসূচির উদ্বোধন করেন।

​উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনসাধারণের সঙ্গে এক মতবিনিময় সভায় মাওলানা আবদুল জব্বার বলেন, এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা দূর করা এবং ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন স্থানীয় বাসিন্দাদের মূল দাবি। খালের স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে এনে স্থায়ী সমাধানের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ সময় তিনি সাধারণ মানুষের বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন।

​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরীর সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, সিদ্ধিরগঞ্জ পশ্চিম থানা আমীর মো. মহবুবুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

জানা যায়, উদ্বোধন শেষে নেতৃবৃন্দ স্থানীয়দের সাথে এলাকার জলাবদ্ধতা নিরসন, ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন ও খাল পরিষ্কার কার্যক্রমের তদারকি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।