এডভোকেট আবুল কালাম
নারায়ণগঞ্জ-৫ আসনে সংসদ সদস্য এডভোকেট আবুল কালাম বলেছেন, এই স্কুল থেকে আমি বেরিয়েছি। আজ তোমাদের অনুষ্ঠানে আসার সময় স্মৃতিতে আসলো তোমাদের মতই আমি এই স্কুলের করিডোরে দৌড়াদৌড়ি করতাম। তোমাদের পিতামাতার তোমাদের প্রতি প্রত্যাশা রয়েছে। পাশাপাশি তোমাদের শিক্ষকদের যে পরিশ্রম তোমাদের প্রতি সেটাও তোমাদের খেয়াল রাখতে হবে।
সোমবার (২১ সেপ্টেম্বর) গণবিদ্যানিকেতন স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি বলেন, আমাদের বিজ্ঞানভিত্তিক শিক্ষা লাভ করতে হবে। বিদেশে যেতে হলে প্রতিযোগীতার অংশ হিসেবে এটাকে তোমাদের নিতে হবে। প্রযুক্তির কারণে শিক্ষা ব্যবস্থা অনেক সহজ হয়ে গেছে।
তিনি আরও বলেন, তোমাদের ভাল মানুষ হতে হবে। মাদক মহামারী আকার ধারণ করে তোমাদের জীবন ধ্বংস করতে চলে আসছে। তোমরা ভাল সহপাঠীদের সাথে থাকবে। খারাপ ছেলেদের কাছে যাবে না।
আজ সমাজ থেকে ধর্মীয় ও নৈতিক শিক্ষা উঠে গেছে। এই ক্রীড়া প্রতিযোগীতা তোমাদের ভাল মানুষ হিসেবে গড়ে তুলবে। আমরা প্রতিটি উপজেলায় খেলার মাঠ ও জেলা পর্যায়ে স্টেডিয়াম করার উদ্যোগ নিচ্ছি।

