সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

|

আশ্বিন ৫ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

জিয়া হল আগের চেয়ে সুন্দর হবে: কালাম

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:০৮, ২১ সেপ্টেম্বর ২০২৬

জিয়া হল আগের চেয়ে সুন্দর হবে: কালাম

এডভোকেট আবুল কালাম

নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এডভোকেট আবুল কালাম বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে এই জিয়া হল। জনগণের দীর্ঘদিনের চাহিদা ছিল যে এই জিয়া হলকে পুনঃনির্মাণের মাধ্যমে আমাদের ঐতিহ্যকে ধরে রাখবো। আপনারা জানেন বিগত দিনে যে জুলুমবাজ সরকার ছিল। এই প্রতিষ্ঠানটির প্রতি তাদের অনীহার কারণে এটি বিলুপ্তপ্রায় হয়ে গিয়েছিল। 

সোমবার (২১ সেপ্টেম্বর) চাষাঢ়া এলাকায় জিয়া হল পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের পরে সিটি করপোরেশনের প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খানের টিম ওয়ার্কের মাধ্যমে আজ এটা সয়েল টেস্টের জন্য কার্যক্রম শুরু হল। আশাকরি আপনাদের সহযোগীতায় জিয়া হল আগের চেয়ে সুন্দর ভাবে বহুতল কমপ্লেক্স হিসেবে আত্মপ্রকাশ করবে। জনগণের চাহিদা পূরণ হবে।