সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

|

আশ্বিন ৫ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারী উদ্যোক্তা তৈরিতে ইপিলিয়ন গ্রুপের ‘নারী’ কর্মসূচি

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:৩৭, ২১ সেপ্টেম্বর ২০২৬

নারী উদ্যোক্তা তৈরিতে ইপিলিয়ন গ্রুপের ‘নারী’ কর্মসূচি

‘সেইলর প্রেজেন্টস নারী’ কর্মসূচি

নারীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে ইপিলিয়ন গ্রুপের উদ্যোগে শুরু হয়েছে ‘সেইলর প্রেজেন্টস নারী’ কর্মসূচি। ‘আকাঙ্ক্ষার বিকাশ, সহনশীলতার অগ্রগতি ও আত্মনির্ভরশীলতা’—এই লক্ষ্যকে সামনে রেখে তিন মাসব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) ইপিলিয়ন গ্রুপের পরিচালক কিশোয়ার জাহান কর্মসূচিটির উদ্বোধন করেন।

কর্মসূচির আওতায় ২৫ জন নারীকে ব্যবসায়িক ধারণা তৈরি ও যাচাই, ব্র্যান্ডিং, মূল্য নির্ধারণ, ডিজিটাল বাণিজ্য এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বিভিন্ন সরঞ্জাম ব্যবহারের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি ব্যবসায়িক দক্ষতা ও সক্ষমতা বিকাশে প্রয়োজনীয় দিকনির্দেশনাও প্রদান করা হবে।

আয়োজকদের লক্ষ্য, নারীদের সম্ভাবনা ও দক্ষতাকে ব্যবসায়িক উদ্যোগে রূপান্তরিত করে নতুন নারী উদ্যোক্তা তৈরি করা। একই সঙ্গে তাদের আত্মনির্ভরশীলতা বাড়ানো এবং অর্থনৈতিকভাবে সক্ষম করে তোলার মাধ্যমে সমাজে নারীদের আরও কার্যকর ভূমিকা রাখার সুযোগ তৈরি করা।

তিন মাসের এ কর্মসূচিতে অংশগ্রহণকারী নারীরা ব্যবসার ধারণা তৈরি থেকে শুরু করে বাজার যাচাই, পণ্য বা সেবার পরিচিতি তৈরি, মূল্য নির্ধারণ, অনলাইনভিত্তিক ব্যবসা পরিচালনা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা পাবেন।

ইপিলিয়ন গ্রুপের এ উদ্যোগের মাধ্যমে সম্ভাবনাময় নারীরা নিজেদের দক্ষতা কাজে লাগিয়ে ব্যবসায়িক উদ্যোগ গ্রহণের পাশাপাশি ভবিষ্যতে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবেন বলে আয়োজকরা আশা করছেন।