সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

|

আশ্বিন ৫ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

পুনর্বহাল রিয়াদ, সদস্য হলেন সোহেল

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৩:৪৭, ২১ সেপ্টেম্বর ২০২৬

পুনর্বহাল রিয়াদ, সদস্য হলেন সোহেল

ফাইল ছবি

নারায়ণগঞ্জ সদর উপজেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটি পুনর্গঠন করে অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। নতুন কমিটিতে ক্রীড়া সংগঠক রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে আবারও সদস্য-সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি জাতীয় ক্রীড়াবিদ মো. সোহেল রানাকে কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় পরিষদের চেয়ারম্যানের অনুমোদনের পর জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খাঁন স্বাক্ষরিত স্মারকে নারায়ণগঞ্জ সদর উপজেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির অনুমোদন দেওয়া হয়। 

অনুমোদিত কমিটিতে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসারকে সভাপতি করা হয়েছে। কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ, উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এবং উপজেলা সমাজসেবা অফিসার।

এ ছাড়া জাতীয় ক্রীড়াবিদ মো. সোহেল রানাকে সদস্য এবং ক্রীড়া সংগঠক রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে সদস্য-সচিব করা হয়েছে।

নতুন কমিটিতে রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে সদস্য-সচিব হিসেবে রাখাকে ঘিরে ক্রীড়া সংগঠকদের মধ্যে আলোচনা তৈরি হয়েছে। এর পাশাপাশি জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদ হিসেবে পরিচিত মো. সোহেল রানাকে কমিটিতে সদস্য করা হয়েছে।

জাতীয় ক্রীড়া পরিষদের নির্দেশনায় এ্যাডহক কমিটির প্রধান দায়িত্ব হচ্ছে স্থানীয় ক্রীড়া সংস্থার গঠনতন্ত্র অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করা। সেই নির্বাচনের মাধ্যমে নারায়ণগঞ্জ সদর উপজেলা ক্রীড়া সংস্থার পরবর্তী নির্বাচিত কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন করার কথা রয়েছে।

স্মারকে বলা হয়েছে, স্থানীয় ক্রীড়া সংস্থার সংশ্লিষ্ট গঠনতন্ত্র এবং জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর আওতায় পরিষদের ওপর অর্পিত ক্ষমতাবলে এ্যাডহক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। ফলে নতুন কমিটির দায়িত্ব এখন নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের দিকে।