ইলিশ মাছ বিতরণ
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতা ও ১২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শওকত হাশেম শকু বলেছেন, বর্তমানে দ্রব্যমূল্যের পাশাপাশি গরীব মানুষ ইলিশ মাছ খেতে পারে না। এক কথায় ইলিশ মাছ গরিব মানুষের হাতের নাগালের বাইরে চলে গেছে। তাই আমার চিন্তা ছিল বেশ কিছুদিন যাবৎ যে আমার ওয়ার্ডের নিন্ম আয়ের মানুষদের আমি ইলিশ মাছ দিব। আজ আমি দুইশো পরিবারের মাঝে ইলিশ মাছ দিব।
সোমবার (২১ সেপ্টেম্বর) ১২ নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে ইলিশ মাছ বিতরণকালে একথা বলেন তিনি।
তিনি বলেন, আগামীতে সামর্থ্যবানদের সহযোগীতায় এই অনুষ্ঠান আরও বড় পরিসরে করবো। আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য।
তিনি আরও বলেন, আমাদের সরকার প্রধান তারেক রহমান নির্দেশনা দিয়েছেন গরীব মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আমরা এখন দায়িত্বে নেই। তবে অস্বচ্ছলতা নিন্ম আয়ের মানুষদের সেবা করতে পারলে নিজের কাছেও আনন্দ লাগে। আপনারা এই মাছটা রান্না করে খেয়ে প্রানভরে দোয়া করবেন। আমি যেন আপনাদের জন্য কাজ করতে পারি।
তিনি বলেন, আমি সারা বছরই গরীব মানুষের জন্য কাজ করি। আপনারা আমার জন্য আমাদের নেতা তারেক রহমানের জন্য দোয়া করবেন।

