এডভোকেট সাখাওয়াত হোসেন খান
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, ফ্যাসিস্ট সরকার এটা ভেঙে ফেলে এটা দখল করার চেষ্টা করেছিল। মানুষ সেই চেষ্টা ব্যর্থ করে দিয়েছে। আমাদের এই সরকার ক্ষমতায় আসার পরেই এটাকে বাস্তবে রুপ দেয়ার জন্য এটাকে সাংস্কৃতিক রুপ দেয়ার জন্য ১২০ কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) চাষাঢ়া এলাকায় জিয়া হল পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।
তিনি বলেন, এই প্রকল্পে জাইকা পদক্ষেপ নিয়েছে। এজন্য জাইকাকে ধন্যবাদ। এটা ১১ তলা ভবন হবে। দুই তলা হবে মাটির নিচে। সেখানে ৫শ গাড়ি পার্কিংয়ের ব্যাবস্থা থাকবে। একটা সাংস্কৃতিক কেন্দ্রে যা যা সুবিধা থাকে সব সুবিধা এখানে থাকবে। এটি নারায়ণগঞ্জের সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে গড়ে উঠবে।
১২০ কোটি টাকা বরাদ্দ এমনি হয়ে যায় না। এখানে এমপি মহোদয়ের অনেক শ্রম রয়েছে আমার ও সিটি করপোরেশনেরও অনেক শ্রম রয়েছে। এমপি মহোদয় মাননীয় প্রধানমন্ত্রীকে ডিও লেটার দিয়েছে আমিও দিয়েছি। সেখান থেকে এটা স্থানীয় সরকার মন্ত্রণালয়কে চিঠি দেয়া হয়েছে। তারা সিটি করপোরেশনকে নির্দেশ দিয়েছে।
আশা করি জাইকা অতি স্বল্প সময়ের মধ্যে আমাদের আশা আকাঙ্খার প্রতিফলন ঘটানো হবে। জিয়া হলের প্রতি সারা দেশের মানুষের আবেগ। সেটারই বাস্তবে রুপ দিচ্ছেন তারেক রহমান।

