রোববার, ২২ নভেম্বর ২০২৬

|

অগ্রাহায়ণ ৬ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বৃষ্টির পরে না.গঞ্জে নামতে পারে ১৮ ডিগ্রি পর্যন্ত

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২০:৫২, ২১ নভেম্বর ২০২৬

বৃষ্টির পরে না.গঞ্জে নামতে পারে ১৮ ডিগ্রি পর্যন্ত

প্রতীকী ছবি

বৃষ্টির বর্তমান পরিস্থিতি কেটে গিয়ে আকাশ পরিষ্কার হতে শুরু করলেই নারায়ণগঞ্জে বাড়তে পারে শীতের অনুভূতি। আগামী ২৪ থেকে ৩০ নভেম্বরের মধ্যে জেলার রাতের তাপমাত্রা কমে ১৪ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। একই সময়ে দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলায় তাপমাত্রা নেমে আসতে পারে ১৫ ডিগ্রির নিচে।

শনিবার (২১ নভেম্বর) বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম লিমিটেড এই পূর্বাভাস জানায়

পূর্বাভাস অনুযায়ী, চলমান বৃষ্টি ও মেঘলা আবহাওয়া স্বাভাবিক হওয়ার পর সারাদেশেই রাতের তাপমাত্রা দ্রুত কমতে পারে। এর প্রভাবে নারায়ণগঞ্জসহ মধ্যাঞ্চলের বিভিন্ন জেলায় শীতের আমেজ অনুভূত হবে।

পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ থেকে ৩০ নভেম্বরের মধ্যে নারায়ণগঞ্জ ছাড়াও ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, চাঁদপুর, কুমিল্লা, ফেনী, কিশোরগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, মাগুরা, খুলনা, সাতক্ষীরা, বরিশাল ও ভোলাসহ আশপাশের এলাকায় রাতের তাপমাত্রা ১৪ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে।

আবহাওয়ার এ পরিবর্তনে বিশেষ করে রাত ও ভোরে শীতের অনুভূতি বাড়তে পারে। ফলে দিনের তুলনায় রাতের দিকে তাপমাত্রার পার্থক্য বেশি অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে।