ফাইল ছবি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে ৮০ বোতল ‘স্কার্প ও ফেয়ারডিল’ মাদকসহ সোহরাব ভূঁইয়া (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (২১ আগস্ট) ভোর ৪টা ২০ মিনিটের দিকে উপজেলার মাহনা জোড়া মসজিদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি সোহরাব ভূঁইয়া (২৬) মাহনা এলাকার মৃত কামাল ভূঁইয়ার ছেলে।
এসময় তার কাছ থেকে ৮০ বোতল ‘স্কার্প ও ফেয়ারডিল’ উদ্ধার করা হয়।
ডিবির গ-জোনের ইনচার্জ আব্দুল মান্নান জানান, গ্রেপ্তারকৃত আসামি সোহরাব মাদক ব্যবসার সঙ্গে জড়িত। উদ্ধার করা মাদক জব্দ করে তার বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। মামলার পর তাকে আদালতে পাঠানো হয়েছে।

