বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

|

আশ্বিন ৭ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ফতুল্লায় ৮২ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:৫১, ২৩ সেপ্টেম্বর ২০২৬

ফতুল্লায় ৮২ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

ফাইল ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় ৮২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. সাব্বির হোসেন (৩০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে ফতুল্লা থানাধীন চর কাশিপুর এলাকার শামসুল হকের মোড় থেকে ডিগ্রীরচর ঘাটে যাওয়ার সড়কে একটি অটোরিকশা গ্যারেজের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি সাব্বির হোসেন ফতুল্লার উত্তর নরসিংপুর এলাকার শামসুল হকের মোড়ের লোকমানের বাড়ির বাসিন্দা। তিনি মো. সিদ্দিকুর রহমানের ছেলে।

পুলিশ জানায় মাদকবিরোধী অভিযানের সময় চর কাশিপুর এলাকায় সাব্বির হোসেনকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৮২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম জানান, এ ঘটনায় গ্রেপ্তার সাব্বির হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।