মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

|

আশ্বিন ৬ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সোনারগাঁয়ে পবিত্র কোরআন অবমাননার অভিযোগে গ্রেপ্তার ১

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২০:৩২, ২২ সেপ্টেম্বর ২০২৬

সোনারগাঁয়ে পবিত্র কোরআন অবমাননার অভিযোগে গ্রেপ্তার ১

ফাইল ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি মসজিদে পবিত্র আল-কোরআন অবমাননার অভিযোগে ইয়া নবী (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সোনারগাঁও থানা পুলিশ। পুলিশ জানায়, ঘটনার পরপরই অভিযুক্ত ব্যক্তিকে হেফাজতে নেওয়া হয় এবং এ ঘটনায় নিয়মিত মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ। 

গ্রেপ্তারকৃত আসামি ইয়া নবী সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের বরাব এলাকার মঞ্জু মিয়ার ছেলে। তার মায়ের নাম জাহানারা। তিনি বরাব পশ্চিমপাড়া হাজী আব্দুর রহমান জামে মসজিদে ঘটনার সঙ্গে জড়িত বলে অভিযোগ করা হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, গত ২১ সেপ্টেম্বর মসজিদের ভেতরে পবিত্র আল-কোরআন নিয়ে অবমাননাকর আচরণের অভিযোগ ওঠে। মসজিদে স্থাপিত সিসিটিভি ক্যামেরার ফুটেজে ঘটনাটি ধারণ হয়েছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে হেফাজতে নেয়।পরে ঘটনার বিষয়ে অভিযোগের ভিত্তিতে সোনারগাঁও থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়। মামলায় গ্রেফতার ইয়া নবীকে আদালতে পাঠানো হয়েছে।