ফাইল ছবি
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ছয় কেজি গাঁজাসহ মো. সানী (৩০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সোনারগাঁও থানাধীন সনমান্দী ইউনিয়নের ফতেপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি সানী চাঁদপুর সদর থানার মনোহোর কান্দী (বিষ্ণপুরা) এলাকার মো. লোকমান বেপারীর ছেলে।
পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযানের সময় ফতেপুর এলাকায় আলমগীর হোসেনের আনিকা সাইকেল স্টোরের সামনে পাকা সড়ক থেকে সানীকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ছয় কেজি গাঁজা উদ্ধার করা হয়।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক জানান, এ ঘটনায় গ্রেপ্তার সানীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

