বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

|

আশ্বিন ২১ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ফতুল্লায় ২০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:১৫, ৭ অক্টোবর ২০২৬

ফতুল্লায় ২০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ফাইল ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মিজানুর রহমান (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। 

মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ১০টা ৫ মিনিটের দিকে ফতুল্লা মডেল থানার হাজীগঞ্জ ওয়াবদারপুল ব্রিজের ওপর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি মিজানুর রহমান (২৮) গাইবান্ধার সুন্দরগঞ্জ থানার উত্তর ধুমাইটারী এলাকার মোখলেসুর মিয়ার ছেলে। বর্তমানে তিনি ফতুল্লার ইসদাইর বুড়ির দোকান এলাকায় জনৈক ফয়সালের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম জানান, মিজানুর রহমান দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক মামলা রয়েছে।