বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

|

ফাল্গুন ৪ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আন্দোলনের মাঠ থেকে ২৬ এর নির্বাচন, থেমে নেই সালাহউদ্দিন দেওয়ান

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:৫১, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

আন্দোলনের মাঠ থেকে ২৬ এর নির্বাচন, থেমে নেই সালাহউদ্দিন দেওয়ান

ফাইল ছবি

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুকে বিজয়ী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন উপজেলা বিএনপি নেতা সালাহউদ্দিন দেওয়ান। নির্বাচনী ক্যাম্পেইনে তার নেতৃত্বে বিএনপির কর্মীরা ব্যাপক প্রচারণা চালিয়েছে, যা দলের জন্য এক নতুন দিশা এনে দিয়েছে।

নির্বাচনের মাঠে সালাহউদ্দিন দেওয়ান অবিচলভাবে কাজ করে গেছেন। ঠিক যেমনটা তিনি আগেও করেছিলেন আন্দোলন সংগ্রামের সময়। দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন আন্দোলন ও সংগ্রামে তিনি সামনের সারিতে ছিলেন। বিশেষ করে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে তিনি বিভিন্ন আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছেন, যা তাকে জনগণের মধ্যে এক বিশেষ অবস্থানে নিয়ে গেছে।

সালাহউদ্দিন দেওয়ানের নেতৃত্বে রূপগঞ্জের বিভিন্ন এলাকায় বিএনপির প্রচারণা এক নতুন মাত্রা পেয়েছে। তিনি শুধু নির্বাচনী প্রচারণা চালানোই নয়, এলাকার মানুষের পাশে থেকেও তাদের সমস্যা সমাধানে এগিয়ে এসেছেন। তার অক্লান্ত পরিশ্রম এবং জনসাধারণের সঙ্গে সরাসরি যোগাযোগের ফলে বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর বার্তা স্থানীয় জনগণের কাছে আরো তৃণমূলে পৌছায়।

এছাড়া সালাহউদ্দিন দেওয়ানের নিরলস প্রচেষ্টা ও আন্দোলনের অভিজ্ঞতা নির্বাচনী পরিস্থিতি মোকাবেলায় তাকে শক্তিশালী করেছে। তার নেতৃত্বে বিএনপির ক্যাম্পেইন হয়ে উঠেছিল আরও তীব্র এবং কার্যকর, যা দলের বিজয়ের সম্ভাবনাকে আরো দৃঢ় করেছে।