উদ্বোধন
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকাল ১১টায় আবুল খায়ের স্টিল মিলের চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আবুল খায়ের স্টিল মিল লিমিটেডের ম্যানেজার চন্দন কুমার বৈদ্য। বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির অফিসার (অ্যাকাউন্টস) মাসুদ হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আড়াইহাজার উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. আল-মামুন।
প্রধান অতিথির বক্তব্যে চন্দন কুমার বৈদ্য বলেন, বর্তমান সরকারের মিশন ও ভিশন অনুযায়ী ২৫ কোটি বৃক্ষরোপণের উদ্যোগের সঙ্গে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের অংশগ্রহণ সবুজায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ উদ্যোগে বাহিনীর ৬১ লাখ সদস্যের অংশগ্রহণের প্রশংসা করে তিনি কর্মসূচির সফলতা কামনা করেন।
অনুষ্ঠানে স্থানীয় ইউনিয়নের দলনেতা ও দলনেত্রী, আনসার ও ভিডিপি সদস্য এবং উপজেলা প্রশিক্ষকসহ সংশ্লিষ্টরা অংশ নেন। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের স্বাগত জানান উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. আল-মামুন। পরে বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

