ফাইল ছবি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বায়ুদূষণবিরোধী অভিযান চালিয়ে একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২-এর বিধি লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এ জরিমানা করা হয়।
সোমবার (২১ সেপ্টেম্বর) আড়াইহাজার উপজেলার কাঠালিয়াপাড়া ও দুপ্তারা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক টিটু বড়ুয়া জানান, বায়ু দূষণের দায়প আড়াইহাজারের ছালাইউদ্দিন আহমেদ টেক্সটাইল (প্রা.) লিমিটেডকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় বায়ুদূষণকারী কারখানা ও প্রকল্পের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এসময় অভিযানে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. মোস্তাফিজুর রহমান ইমনের নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয় ও আড়াইহাজার থানা পুলিশের সমন্বয়ে গঠিত একটি দল অভিযানে অংশ নেয়।

