ফাইল ছবি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১২ কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২ মার্চ) দিবাগত রাত আনুমানিক ১টা ১০ মিনিটে মুড়াপাড়া ইউনিয়নের মুড়াপাড়া বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তারকৃত আসামি হলেন- মুড়াপাড়া ইউনিয়নের মৃত তমিজ উদ্দিনের স্ত্রী সানজিদা (৪৫)। এসময় তার কাছ থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, চক্রটি দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক সংরক্ষণ ও সরবরাহের সঙ্গে জড়িত। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাবজেল হোসেন জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

