শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬

|

ফাল্গুন ৬ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সোনারগাঁয়ে অতিরিক্ত মূল্যে পন্য বিক্রি, ১৪ ক্ষুদ্র ব্যবসায়ীকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:২৭, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

সোনারগাঁয়ে অতিরিক্ত মূল্যে পন্য বিক্রি, ১৪ ক্ষুদ্র ব্যবসায়ীকে জরিমানা

ফাইল ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রমজানে অতিরিক্ত মূল্যে পন্য বিক্রির অভিযোগে ১৪ ক্ষুদ্র ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে মোগরাপাড়া চৌরাস্তা এলাকার কাঁচা বাজারে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ জরিমানা করা হয়। 

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিববুল্লাহ উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমান আদালত তিন লেবু ব্যবসায়ীকে ৯ হাজার টাকা, তিন সবজি ব্যবসায়ীকে ৯ হাজার টাকা, তিন মাংস ব্যবসায়ীকে ৯ হাজার টাকা এক মাছ ব্যবসায়ীকে ১ হাজার টাকা তিন ফল ব্যবসায়ীকে ৫ হাজার টাকা ও এক তরমুজ ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা করেন।

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত জানান, রমজানে প্রতিদিনই অতিরিক্ত মূল্য পন্য বিক্রির অভিযোগে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। কেউ অতিরিক্ত মূল্য পন্য দ্রব্য বিক্রি করলে ছাড় দেওয়া হবে না। জরিমানার পাশাপাশি জেল দেওয়া হবে।