ফাইল ছবি
বন্দরে পরিচালিত একটি বিশেষ অভিযানে ১২ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ।
শনিবার (২২ আগস্ট) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানাধীন বারইপাড়াস্থ মুকুল স্টোরের সামনের পাকা রাস্তার ওপর থেকে তাদের আটক করা হয়। অভিযানের নেতৃত্ব দেন এসআই মুহাম্মদ আব্দুল্লাহ আল-মামুন ও তাঁর সঙ্গীয় ফোর্স।
গ্রেপ্তারকৃত আসামিরা হলো: মোঃ সোহেল রহমান (২২), মানিকুর রহমান মিয়ার ছেলে। বর্তমানে ১নং লেজার্স আবাসিক এলাকার খানবাড়ী রাসেল কাজীর বাড়ীর ভাড়াটিয়া। আসিফ খান (২৮): বন্দর খানবাড়ী এলাকার মৃত পারভেজ খানের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদক আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। বন্দর থানা পুলিশ জানিয়েছে, এলাকাকে মাদকমুক্ত করতে এবং যেকোনো ধরনের অপরাধ দমনে তাদের এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

